দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার ( ২৬ মে) ভোরে দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় জেলে আতিকুলের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৪ হাজার ৮০০ টাকা দরে মাছটি কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, পরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তিনি প্রতি কেজিতে প্রায় ২০০ টাকা লাভে মোট ৮ হাজার টাকায় মাছটি এক লন্ডনপ্রবাসীর কাছে বিক্রি করেন।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে পদ্মা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। বিশেষ করে বড় আকারের ইলিশ পাওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জে আই