দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় ঝড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আকস্মিক ঝড়ের সময় মান্দারতলা এলাকার ‘নিগি ফিলিং স্টেশন’-এর সামনে রাস্তার পাশের একটি বড় রেইন্ট্রি গাছ গোড়া থেকে উপড়ে মহাসড়কের ওপর পড়ে যায়। এতে খুলনা ও ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণের কাজ শুরু করে।
পরে দুপুর ২টার দিকে গাছটি সরিয়ে নেওয়া হলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এমএস/