• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

৩৫০ টাকার ট্রাকভাড়া কেড়ে নিল দুই ভাইয়ের জীবন

নওগাঁ প্রতিনিধি
  ২৫ মে ২০২৬, ২২:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন দুই ভাই। বৃদ্ধ ও প্রতিবন্ধী মা-বাবার মুখে হাসি ফোটানো, গর্ভবতী স্ত্রীর জন্য নতুন কাপড় কেনা এবং পরিবারের সঙ্গে ঈদ কাটানোর স্বপ্ন ছিল তাদের চোখে। কিন্তু সেই ফেরা আর হলো না। টাঙ্গাইলের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২২)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দুই ছেলের মৃত্যুর খবর শুনে পাথর হয়ে পড়েছেন বাকপ্রতিবন্ধী বাবা আব্দুর রশিদ। শারীরিক প্রতিবন্ধী মা জাইরন বিবি বারবার মূর্ছা যাচ্ছেন সন্তানের শোকে। ছোট্ট সংসারজুড়ে এখন শুধু কান্না আর আহাজারি।

স্থানীয়রা জানান, মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের পরিবার দীর্ঘদিন ধরে অভাব-অনটনের সঙ্গে লড়াই করে আসছিল। বাকপ্রতিবন্ধী বাবার পক্ষে নিয়মিত কাজ করা সম্ভব ছিল না। শারীরিক প্রতিবন্ধী মাও ছিলেন অসহায়। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন দুই ছেলে মাইনুর ও গিয়াস।

মাত্র দুই মাস আগে জীবিকার সন্ধানে তারা নোয়াখালীর বিভিন্ন এলাকায় যান। সেখানে গ্রামেগঞ্জে ঘুরে প্লাস্টিকের পণ্যের বিনিময়ে চুলসহ বিভিন্ন জিনিস সংগ্রহ ও ফেরির ব্যবসা করতেন। সামান্য আয়েই চলছিল পুরো পরিবার।

এরই মধ্যে বড় ছেলে মাইনুর রহমানের সংসারে আসে নতুন সুখবর। তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার স্বপ্নে বিভোর ছিলেন মাইনুর। অন্যদিকে ছোট ভাই গিয়াস উদ্দিন ছিলেন অবিবাহিত। পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তারও।

ঈদ সামনে রেখে দুই ভাই বাড়ি ফেরার প্রস্তুতি নেন। স্বল্প খরচে বাড়ি ফেরার জন্য জনপ্রতি ৩৫০ টাকায় রডবোঝাই একটি ট্রাকে নওগাঁর উদ্দেশে রওনা দেন তারা। কিন্তু পথেই টাঙ্গাইলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তেই নিভে যায় দুই ভাইয়ের জীবন।

পাকুড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, দুই ভাইয়ের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির উঠানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশীরা বলছেন, পরিবারের একমাত্র ভরসা ছিলেন এই দুই ভাই। তাদের মৃত্যুতে পরিবারটি এখন একেবারে অসহায় হয়ে পড়েছে।

স্থানীয় নাসির উদ্দীন বলেন, ‘বাবা কথা বলতে পারেন না, মা চলাফেরা করতে পারেন না। দুই ছেলেই ছিল পরিবারের একমাত্র সম্বল। এখন এই পরিবার কীভাবে চলবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে।’

আরও পড়ুন

হিজলায় নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ

বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মাদক কেনার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন

আরেক প্রতিবেশী বলেন, ‘মাইনুরের ঘরে কয়েক মাস পর সন্তান জন্ম নেবে। কিন্তু সেই সন্তান জন্মের আগেই বাবা হারালো। এমন কষ্টের ঘটনা এই গ্রামে খুব কমই দেখা গেছে।’

এদিকে এলাকাবাসী নিহতদের মরদেহ দ্রুত গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা এবং পরিবারটির জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, এত বড় শোক ও আর্থিক বিপর্যয়ের পর পরিবারটি টিকে থাকতে জরুরি সহায়তা প্রয়োজন।

এমএস/

  • নওগাঁ
এ সম্পর্কিত আরও খবর
নওগাঁয় অটোভ্যান-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নওগাঁয় অটোভ্যান-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নওগাঁয় ৬৬টি হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিলো পুলিশ 
নওগাঁয় ৬৬টি হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিলো পুলিশ 
নওগাঁয় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।