দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার ও চাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের ব্যক্তিগত তহবিল থেকে ৩০০ জন রিকশা, অটো ও ভ্যানচালকের মাঝে বিশেষ ঈদ প্যাকেজ বিতরণ করা হয়।
সোমবার দুপুরে আদিতমারী উপজেলার কুমরীরহাট হাইস্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আদিতমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি রায় ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছলেকুজ্জামান প্রামাণিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় এক হাজার পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
পরে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৩০০ জন শ্রমজীবী রিকশা, অটো ও ভ্যানচালকের হাতে এক হাজার টাকা মূল্যের বিশেষ ঈদ প্যাকেজ তুলে দেওয়া হয়। প্যাকেজে ছিল ব্রয়লার মুরগি, ডাল, পেঁয়াজ, পোলাওয়ের চাল, সয়াবিন তেল ও সাবান।
অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণ ও দেশের সুষম উন্নয়নে কাজ করে। ভবিষ্যতেও শ্রমজীবী ও অবহেলিত মানুষের পাশে থেকে যেকোনো দুর্যোগ ও উৎসবে সহযোগিতা অব্যাহত থাকবে।
ঈদের আগে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।
এমএস/