দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও এস এ টিভির সাংবাদিক সাদ্দমের উপর মাদক কারবারি হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে কলাপাড়া প্রেসক্লাব,রিপোটার্স ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি বলেন, প্রথম শ্রেনীর একজন সাংবাদিকের উপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত। তাই অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে মুলহোতা মাদক ব্যবসায়ী শামীমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আরো বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে দীপ্ত টেলিভিশনের ফরাজী মো ইমরানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেসবাহউদ্দিন মান্নু, সাবেক সাধারন সম্পাদক মিন্টু,প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজ, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আরিফ সুমন,একাত্তর টিভির মিলন কর্মকার রাজু,এখন টিভির জসীম পারভেজ,দেশ টেলিভিশনের কেএম শাহাবুদ্দিন শিহাব ,কালবেলার রয়েল, বিজয় টিভির পারভেজ আনন্দ টিভির সুজন মৃধা ও মানবকন্ঠের গোফরান পলাশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএম/কেএম