দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশী মদসহ ওমর শরীফ রাজা (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৪ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ওমর শরীফ রাজা কবরস্থান পাড়া এলাকার মৃত আব্দুল লতিফ ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীররাতে সেন্ট্রাল রোড এলাকায় ওমর শরীফ রাজার নিজ বাড়িতে আকস্মিক তল্লাশি চালায়।
এসময় তার ঘরের মধ্যে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে । পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএম/কেএম