দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর চরাঞ্চলে সংঘটিত একটি ঘটনায় সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে।
ভুক্তভোগী সাংবাদিক সঞ্জিত সাহা অভিযোগ করেন, চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে একটি ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তাকে শায়েস্তা করার হুমকি দেওয়া হয়। তিনি চ্যানেল ২৪, বাংলাদেশ প্রতিদিন ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডট কম–এর সঙ্গে যুক্ত বলে জানান।
অভিযোগ অনুযায়ী, শনিবার রাত ১১টা ৪৬ মিনিটে হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়। প্রায় সাত মিনিট ধরে চলা ওই কথোপকথনে তাকে ভয়ভীতি প্রদর্শন ও অশালীন মন্তব্য করা হয় বলেও দাবি করেন তিনি।
সাংবাদিক সঞ্জিত সাহা বলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়েছিল। সংবাদ প্রকাশের পরই সংশ্লিষ্ট ব্যক্তি আমার ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি দেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জে আই