• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম

হাঁটুসমান কাদায় দাঁড়িয়ে ঈদের স্বপ্ন বিক্রি করছেন খামারিরা

কুড়িগ্রাম প্রতিনিধি
  ২৪ মে ২০২৬, ০৮:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কুড়িগ্রামের পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। কিন্তু টানা বৃষ্টি আর সীমান্ত পথে ভারতীয় গরু না আসায় এবার হাটের চিত্র যেন একটু ভিন্ন। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর পশুর হাটে হাঁটুসমান কাদা ও পানির মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ক্রেতার অপেক্ষায় থাকতে দেখা গেছে খামারি ও বিক্রেতাদের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৩ মে) সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, পুরো হাটজুড়ে জমে আছে কাদা আর পানি। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে পশুর হাটের পরিবেশ। কাদার মধ্যে গরু ধরে দাঁড়িয়ে আছেন খামারিরা। কেউ ছাউনি খুঁজছেন, কেউ আবার ভেজা কাপড়ে বসেই অপেক্ষা করছেন একটি ভালো দামের আশায়। কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতা যেন মিলছেই না। অনেকে গরু দেখে চলে যাচ্ছেন, কেউ দাম শুনে ফিরে যাচ্ছেন। কাদা আর ভেজা পরিবেশের কারণে ক্রেতাদের উপস্থিতিও তুলনামূলক কম।

যাত্রাপুর হাটে তিনটি গরু নিয়ে আসা বিক্রেতা মমিনুল হক বলেন, ‘কাদার কারণে মানুষ ঠিকমতো হাটে আসতেছে না। গরু দেখতেছে, কিন্তু দাম বলে না।’

যাত্রাপুর দাখিল মাদরাসা পাড়ার মোহাব্বত বলেন, ‘বাজার ধীরগতির। মানুষ শুধু ঘুরে দেখতেছে, কেনাবেচা কম।’

হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, সীমান্ত দিয়ে ভারতীয় গরু কম আসায় দেশি গরুর চাহিদা বেড়েছে। সেই সুযোগে বিক্রেতারাও তুলনামূলক বেশি দাম হাঁকছেন। বিশেষ করে মাঝারি ও বড় গরুর দাম গত বছরের তুলনায় অনেকটাই বেশি।

চর যাত্রাপুরের খামারি আব্দুল গফুর বলেন, ‘আমার একটি গরু দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে। খরচ অনেক হইছে, তবে দামও ভালো পাইছি।’

কুড়িগ্রাম প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা খান বলেন, ‘এবার জেলায় কোরবানির জন্য দেশি গরুর সরবরাহ ভালো রয়েছে। ভারতীয় গরু কম আসায় স্থানীয় খামারিরা লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন।’

তিনি জানান, জেলায় এবার কোরবানির জন্য ১ লাখ ২০ হাজার গরু-মহিষ এবং ১ লাখ ৮০ হাজার ছাগল-ভেড়া প্রস্তুত রয়েছে। এর বিপরীতে চাহিদা রয়েছে প্রায় ৯০ হাজার গরু ও ১ লাখ ২০ হাজার ছাগল-ভেড়ার। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় প্রাণিসম্পদ বিভাগের ভ্রাম্যমাণ চিকিৎসক দলও কাজ করছে।

হাট ইজারাদারের প্রতিনিধি মো. রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, ‘হাটের বেশিরভাগ জায়গা ব্যক্তি মালিকানাধীন হওয়ায় স্থায়ী অবকাঠামো উন্নয়ন সম্ভব হচ্ছে না। কয়েক দিনের টানা বৃষ্টিতে কাদা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কিছু জায়গায় বালু ফেলা হয়েছে।

তিনি আরও জানান, প্রতি গরুর জন্য ক্রেতার কাছ থেকে ৫০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ২০০ টাকা করে হাসিল নেওয়া হচ্ছে। অতিরিক্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা ব্যয়ের কারণেই বিক্রেতাদের কাছ থেকেও টাকা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন বলেন, ‘যাত্রাপুর পশুহাটের পানি নিষ্কাশনের জন্য ইতোমধ্যে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী হাটের আগেই পানি সরানোর পাশাপাশি প্রয়োজনীয় স্থানে বালু ফেলা হবে।’

/অ

  • ঈদুল আজহা
  • কুড়িগ্রাম
  • পশুর হাট
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রাম সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ
কুড়িগ্রাম সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ
কেএসডব্লিউএডির সাবেক সিনিয়র সহসভাপতি সানিউল হাসানের কানাডায় এমবিএ ডিগ্রি অর্জন
কেএসডব্লিউএডির সাবেক সিনিয়র সহসভাপতি সানিউল হাসানের কানাডায় এমবিএ ডিগ্রি অর্জন
হাতের ভেতরে কাচ রেখেই বাড়ি পাঠানোর অভিযোগ, এক মাস পর অস্ত্রোপচার
হাতের ভেতরে কাচ রেখেই বাড়ি পাঠানোর অভিযোগ, এক মাস পর অস্ত্রোপচার
কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা
কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X