দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ মে) উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের কাউসার মিয়া (২৩) এবং হিমেল মিয়া (২৮)।
উপজেলা প্রশাসন জানায়, খিদিরপুর ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকার পাশে কৃষিজমি ও ব্রহ্মপুত্র নদ থেকে গত কয়েকদিন ধরে একটি চক্র ট্রাক্টরের মাধ্যমে অবৈধভাবে মাটি ও বালি কেটে নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে এলে শনিবার দুপুরে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মাটি, বালি কাটা ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত কাউছার ও হিমেলকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী ১ মাস করে কারাদণ্ড প্রদান করে।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, ‘অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
কেএম