দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনদিন বেড়েই চলছে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশু মারা গেছে। এরমধ্যে একজনের বয়স ৭ মাস, অপরজনের বয়স দুই বছর তিনমাস। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫ হাজার ৯৫০ জন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গে ভর্তি হয়েছে ১৪৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫ হাজার ৯৫০ জন। এরমধ্য থেকে চিকিৎসা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২৬ জন।
নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৩ জন ও বরিশাল জেনারেল হাসপাতালে ২১ জন, বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৬ জন। পটুয়াখালী জেলায় ৩৪ জন, ভোলা জেলায় ২ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনা জেলায় ৭ জন ও ঝালকাঠিতে ১৩ হাসপাতালে ভর্তি হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ শিশু। ভোলায় ৬ জন, বরগুনায় ৫ জন ও ঝালকাঠিতে ২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, ‘হামের প্রকোপ কিছুটা কমে এসেছে। টিকাদান কর্মসূচি চলমান থাকায় তার সুফল আসতে শুরু করেছে। আশা করছি দিনে দিনে আক্রান্ত শূণ্যের ঘরে নেমে আসবে।’
কেএম