• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • বান্দরবান

সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
  ১৭ মে ২০২৬, ০৭:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের বুদংছড়ায় ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টর রনেল চাকমাসহ (২৮) তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় একে-২২ রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে একটি অস্ত্র, গুলি ও চাঁদাবাজির সরঞ্জাম জব্দ করা হয়।

এদিকে অভিযানে গোলাগুলিতে সাথোয়াই মারমা নামে একজন আহত হন। আটক বাকি দুজন হলেন- সাথোয়াই মারমা (৩২) এবং সার্চিং মারমা ওরফে রাজু (২২)।

শনিবার দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বুদংছড়া এলাকায় অবস্থান গ্রহণ করে। শনিবার দুপুর ১২টায় দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে তাদের থামার জন্য চ্যালেঞ্জ করেন সেনাবাহিনীর সদস্যরা। চ্যালেঞ্জ উপেক্ষা করে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে অভিযানদল তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায়।

এতে ইউপিডিএফ দলের সদস্য সাথোয়াই মারমা ঘাড়ে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে রনেল চাকমা এবং সার্চিং মারমা ওরফে রাজু নামক দুইজনকে আটক করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ৬ রাউন্ড তাজা গুলি, একটি ফায়ারকৃত গুলির কার্তুজ এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নোয়াখালীর জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

আহত সন্ত্রাসী সাথোয়াই মারমাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

আইএসপিআর আরও জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কে

  • আটক
এ সম্পর্কিত আরও খবর
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা চৌধুরী আটক
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা চৌধুরী আটক
সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
কুড়িগ্রামে ইয়াবাসহ আটক ১
কুড়িগ্রামে ইয়াবাসহ আটক ১
মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক
মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।