দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের নারী সদস্যদের মধ্যে ক্ষমতায়ন তৈরি হবে।
শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনের ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তখন এ প্রতিশ্রুতি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেছিল বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও জানান, সরকারের প্রতিশ্রুতিগুলো ইতোমধ্যে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী ভাতার আওতায় আনতে তাদেরও কার্ড দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
তার ভাষায়, সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় এসেছে। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডও এ কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ অনেকে।
জে আই