দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) দুপুর ৩টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জোয়ারে ভেসে আসা একটি ব্লকের সঙ্গে আটকে থাকা সাদা রঙের পলিব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিব্যাগটি খুলে দেখে সেখানে অজ্ঞাত এক ব্যক্তির দুটি হাত কনুই পর্যন্ত এবং দুটি পা হাঁটু পর্যন্ত রয়েছে। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল।
সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরিদপুর টিমকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/