দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে উপজেলার বহেরাতলা দক্ষিণ এলাকার সীমানাবর্তী বাটেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও শিবচর থানা পুলিশের একটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বহেরাতলা ইউনিয়নের শেষ প্রান্ত শিরুয়াইল ইউনিয়নের পূর্বকাকৈর বাটেরচর এলাকায় কালাম মাদবরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে কালামের স্ত্রী সালমা (৪৫), ছেলে সাকিব আল হাসান (২৬) এবং ক্রেতা সরাব উদ্দিনকে (৪০)ক আটক করা হয়। তবে অভিযানের সময় কালাম মাদবর পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির কারণে এলাকায় তিনি ‘ইয়াবা কালাম’ নামে পরিচিত।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাব উদ্দিনকে ২ বছরের কারাদণ্ড এবং কালাম মাদবরের স্ত্রী সালমা ও ছেলে সাকিব আল হাসানকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
/অ