দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (নুরু) সরদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী নারী নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মে রাতে ভুক্তভোগী গৃহবধূ জলবসন্তে আক্রান্ত থাকায় স্বামীর কাছ থেকে আলাদা একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। পরিবারের অন্য সদস্যরা ঘরের বারান্দায় ছিলেন। এ সময় গভীর রাতে তার শ্বশুর নুরুল ইসলাম ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে অভিযুক্ত তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে তিনি চিৎকার শুরু করেন। পরে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান। পরে তিনি বিষয়টি স্বামী রাসেল হাওলাদারসহ পরিবারের সদস্যদের জানান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ভুক্তভোগী নারী এ ঘটনায় যৌন নিপীড়নের মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জে আই