• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রস্তুত ৬ লাখ গবাদিপশু

৩৫০ কোটি টাকার বাণিজ্যের আশা
রাজ্জাক রাজ, সিরাজগঞ্জ প্রতিনিধি
  ১৩ মে ২০২৬, ১৪:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রস্তুত করা হয়েছে প্রায় ৬ লাখ গবাদিপশু। জেলার খামার ও গ্রামীণ পরিবারে পালিত এসব পশুর মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল ও ভেড়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, এবার জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকাতেও পশু সরবরাহ করা সম্ভব হবে। জেলার প্রায় ১৭ হাজার খামারে দেশীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭২৩টি পশু। এর মধ্যে প্রায় ২ লাখ ষাঁড় রয়েছে।

জেলার কামারখন্দ, শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, কাজীপুর ও সদর উপজেলায় ছোট-বড় খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। খামারিরা পশুকে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করছেন। অনেক খামারে পশুর জন্য রাখা হয়েছে আলাদা পরিচ্ছন্ন শেড ও চিকিৎসা সুবিধা।

খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর জুড়েই তারা কোরবানির বাজারকে কেন্দ্র করে প্রস্তুতি নিয়েছেন। কেউ ব্যাংক ঋণ নিয়ে, আবার কেউ পারিবারিক সঞ্চয় বিনিয়োগ করে খামার গড়ে তুলেছেন। তবে গো-খাদ্য, ওষুধ ও পরিচর্যা ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন অনেকে।

শাহজাদপুর উপজেলার ভাই ভাই ডেইরি ফার্মের পরিচালক শাহান উদ্দিন বলেন, ছয় মাস আগে ৩৪টি গরু কিনে মোটাতাজা শুরু করেছি। পরিবারের সদস্যদের নিয়ে গরুগুলোর পরিচর্যা করছি। খাদ্যের দাম বাড়লেও ভালো বাজারমূল্যের আশা করছি।

সদর উপজেলার ছোঁয়া মনি এ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী হাজি আব্দুস সাত্তার জানান, তার খামারে ৬৫টি গরু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। গরুর স্বাস্থ্য ও হজমশক্তি বৃদ্ধিতে বিশেষ পুষ্টিকর খাদ্য ব্যবহার করা হচ্ছে।

সিরাজগঞ্জের খান এগ্রোর পরিচালক নির্ঝর খান বলেন, গত বছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম অনেক বেড়েছে। প্রতি বস্তায় তিন থেকে চারশ টাকা বেশি গুনতে হচ্ছে। ফলে ষাঁড় মোটাতাজাকরণের ব্যয়ও বেড়েছে। সঠিক দামে পশু বিক্রি করতে পারলে লাভের আশা রয়েছে। তবে কোরবানির হাটে ভারতীয় গরু অবাধে ঢুকলে দেশীয় খামারিরা ন্যায্য দাম নাও পেতে পারেন। বর্তমানে সরিষার খৈল প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকা, গমের ভুসি ৫০ থেকে ৫৫ টাকা, ডাবরি ভুসি ৬০ থেকে ৬৫ টাকা এবং কাঁচা ঘাসের আটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে গরু পালন আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

আরও পড়ুন

আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি দেশ টিভির সিএমও তারেক

এদিকে জেলার ঐতিহ্যবাহী পশুর হাটগুলোকে ঘিরে জমে উঠছে প্রস্তুতি। হাট ইজারাদাররা নিরাপত্তা, পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের কথা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও জাল টাকা শনাক্তকরণ, যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, সিরাজগঞ্জে এবার পর্যাপ্ত পশু মজুত রয়েছে। কোনো ধরনের কৃত্রিম সংকটের আশঙ্কা নেই। চলতি বছরে কোরবানির জন্য প্রস্তুত পশুর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৩৫০ কোটি টাকা হতে পারে। এমএম/কে

  • গরু
  • মহিষ
  • পশু
এ সম্পর্কিত আরও খবর
কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই: সড়কমন্ত্রী
কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই: সড়কমন্ত্রী
মুরাদনগরে কোরবানির জন্য প্রস্তুত ২২ হাজার পশু
মুরাদনগরে কোরবানির জন্য প্রস্তুত ২২ হাজার পশু
সড়ক ও রেলপথের আশপাশে পশুর হাট বসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সড়ক ও রেলপথের আশপাশে পশুর হাট বসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
কোরবানির পশুর চামড়া কিনতে বিশেষ সুবিধার ঘোষণা
কোরবানির পশুর চামড়া কিনতে বিশেষ সুবিধার ঘোষণা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।