দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় শুভ কুমার দাস (২৮) নামে সাতক্ষীরার আরও এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।
পরে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।
নিহতের পিতা সুরঞ্জন দাস জানান, শুভ কুমার দাস প্রায় তিন বছর ধরে প্রবাসে অবস্থান করছে। সেখানে তিনি একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন। তার আয়ের ওপরই নির্ভরশীল ছিল তাদের পরিবারটি।
তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে, লেবাননের চলমান সহিংসতায় নতুন করে আরও একজনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
/অ