দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিজয়পুর গ্রামের রনি মিয়ার ছেলে সায়ান সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
/অ