দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার রাজপাশা গ্রামের নাঙ্গলের খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারুল বালা একই গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে বাড়ির পাশের খালে গোসল করতে যান পারুল বালা। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে পাশের একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জে আই