দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিএমএএএ) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এ কমিটিকে অ্যালামনাই সদস্যদের আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
নতুন কমিটিতে মো. শাখাওয়াত হোসেন (১৬/ই) সভাপতি এবং মো. মাহবুবুর রহমান (২৫/ই) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট-১ নির্বাচিত হয়েছেন এম এ ফাসিহুর রহমান (১৯/এন), ভাইস প্রেসিডেন্ট-২ মো. গোলাম সরওয়ার (১৯/ই), কোষাধ্যক্ষ ফয়সাল আল আসাদুজ্জামান (২৮/ই) এবং সহকারী সাধারণ সম্পাদক মো. গোলাম জিলানী (৩৭/ই)।
এছাড়া বিভিন্ন ব্যাচের আরও ১০ জন সদস্য নির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন। সংগঠনটির আশা, অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে নতুন কমিটি অ্যালামনাই কার্যক্রমে নতুন গতি আনবে।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের অ্যালামনাইরা দেশ-বিদেশে সামুদ্রিক খাত, শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বৈদেশিক মুদ্রা অর্জন, শিল্প নেতৃত্ব এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের মাধ্যমে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।
নবনির্বাচিত কমিটি ভোটার ও অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সংযোগ বাড়ানো এবং দেশ-বিদেশে শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে।
তাদের মতে, সদস্য সংখ্যা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশ মেরিন একাডেমির ঐতিহ্য ও মূল্যবোধ এগিয়ে নেওয়াই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।
উল্লেখ্য, বিএমএএএ দীর্ঘদিন ধরে মেরিন পেশাজীবীদের মধ্যে সংযোগ স্থাপন এবং সামগ্রিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।