দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অতর্কিত অভিযানে পণ্ড হয়ে গেছে একটি বাল্যবিবাহের আয়োজন। অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ের পিঁড়িতে বসানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামের হীরা বাড়িতে।
চলছিল ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার জয় চৌধুরীর (২৩) বিয়ের আনুষ্ঠানিকতা। ঠিক সেই মুহূর্তেই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয় প্রশাসনের টিম।
টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ওই কিশোরীকে তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে টুঙ্গিপাড়ায় শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করা হবে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
কে