দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন সরকার (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুজন সরকার নাকনা গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে এবং সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র ছিলেন। সকালে নিজ বাড়িতে ধান মাড়াইয়ের জন্য মেশিন চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালি বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয়রা সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান বলেন, ঘরের ভেতরে ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত শর্ট সার্কিটে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
জে আই