দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।
খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, বিএনপি সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চায়। প্রেস ক্লাব ও সাংবাদিকদের সংগঠন জোরপূর্বক দখলের নীতিতে বিশ্বাস করে না। যারা প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। দলীয় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। পাশাপাশি ঘটনার নিন্দা জানিয়ে পুলিশ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধন ও সমাবেশে প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা বক্তব্য দেন।
এমএস/