দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার পাইকগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় বীরেন বৈরাগী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরেন বৈরাগী ওই গ্রামের মৃত মাদার বৈরাগীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক জমিজমা নিয়ে বীরেন বৈরাগীর সঙ্গে তাঁর ছোট ভাই কিরণ বৈরাগীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় ছোট ভাই কিরণের ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে পড়ে জ্ঞান হারান।
পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/