• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ঢাকা
  • কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যার মূল পরিকল্পনাকারীসহ আরও ৩ আসামি গ্রেপ্তার

দেশ টিভি ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৩, ১২:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত ৩০ জুলাই খুন হন ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গতকাল বৃহস্পতিবার মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যার মূল পরিকল্পনাকারী সুমন ওরফে কালা সুমন (৩০), মো. তুহিন হোসেন (৪২) ও মো. খোকন মাতবর ওরফে কালা খোকন (৩৯)।

শুক্রবার (৪ আগস্ট) এ তথ্য জানান র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি এম ফখরুল হাসান। এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করেছিল র‍্যাব। তারা হলেন মো. রাজন হোসেন (৩১), মো. জানে আলম (৩৬), মো. সুমন ওরফে গর্দা সুমন (২৫), মো. লিটন হোসেন (২৬), মো. দিপু (২৩), মো. সরোয়ার আকন্দ (২৬) ও মো. সজীব (২৯)।

এম ফখরুল হাসান বলেন, গত ৩০ জুলাই রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলাম নামে এক পোশাক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল র‍্যাব-৮-এর সহযোগিতায় মাদারীপুর ও ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সুমন ওরফে কালা সুমন (৩০) ও মো. তুহিন হোসেনকে (৪২) গ্রেপ্তার করে। এ ছাড়া র‍্যাব-১০-এর অপর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বয়েজ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মো. খোকন মাতবর ওরফে কালা খোকনকে (৩৯) গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, আসামিরা ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা ওই হত্যা মামলা রুজুর পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এ ছাড়া সুমন ওরফে কালা সুমনের বিরুদ্ধে ডাকতি, চুরি, মাদকসহ পাঁচটি মামলা, তুহিনের বিরুদ্ধে চারটি মাদক মামলা এবং খোকন মাতবর ওরফে কালা খোকনের বিরুদ্ধে চুরি, মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

জেবি

  • ঢাকা
  • কেরানীগঞ্জ
  • আসামি
  • গ্রেপ্তার
  • অভিযান
এ সম্পর্কিত আরও খবর
মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশন চালু
মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশন চালু
মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আজ চালু হচ্ছে
মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আজ চালু হচ্ছে
থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার
থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।