দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী (১৯৮৬-৮৭) ও মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (১৯৮৬-৯০) গোলাম সারোয়ার মিলন আর নেই।
আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
রাজনৈতিক জীবনে তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
/অ