দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর জেলা পরিষদের দখল হয়ে যাওয়া সকল সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় জেলা পরিষদের বেদখল জমিসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক রামগঞ্জ উপজেলায় জেলা পরিষদের জায়গায় স্থাপিত জিয়া শপিং কমপ্লেক্সে নকশা বহির্ভূতভাবে নির্মিত ১৩টি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ প্রদান করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জেলা পরিষদকে মডেল পরিষদ হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করেন সাহাব উদ্দিন সাবু।
সাহাব উদ্দিন সাবু বলেন, রাতের ভোটের বিগত স্বৈরাচারী সরকারের আমলে তাদের নেতাকর্মীরা জেলা পরিষদের অনেক জমি ও স্থাপনা দখল করে রাখায় বিগত দিনগুলোতে এ থেকে রাজস্ব বঞ্চিত হয়েছে জেলা পরিষদ।
তিনি আরও বলেন, এসব জমি উদ্ধারের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিসহ সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের কথা বিবেচনায় এনে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দীন চৌধুরীসহ আরও অনেকেই।
এছাড়া লক্ষ্মীপুর জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/অ