দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ সদর উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে গোপীনাথপুর-ঘাঘাধলইতলা সড়কের ওপর নির্মিত একটি সেতু উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নির্মিত এই মধ্যম আকারের সেতুটি একটি ছোট খালের ওপর স্থাপিত হয়েছে, যা এলাকার যাতায়াতে নতুন গতি ও স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. বাবর বলেন, এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি এলাকার মানুষের প্রত্যাশার বাস্তব রূপ।
তিনি জানান, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হচ্ছে।
তিনি আরও বলেন, সেতুটি চালু হওয়ায় স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। ভবিষ্যতেও এ অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জে আই