দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ফজল কাদের ওরফে ফজইল্যা ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর মহুরীঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফজল কাদের দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তিনি মহেশখালী এলাকার ‘ত্রাস’ হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গ্রেপ্তারকৃত ফজইল্যা ডাকাত একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও দাঙ্গা-হাঙ্গামাসহ একাধিক অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, আটক আসামিকে মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে র্যাব-১৫’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জে আই