দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতি (১৩) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের নয়নমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই এলাকার জিন্না আলী খানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। বিকেল ৫টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।
জে আই