দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় মাথাভাঙ্গা নদীতে ডুবে আফরান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চরগোয়ালগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরান ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীর ধারে আরেক শিশুর সঙ্গে খেলতে যায় আফরান। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে যায়। কিছু সময় ধরে দুই শিশু পানিতে খেললেও বিষয়টি পরিবারের নজরে আসেনি।
পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদীর পানির নিচ থেকে আফরানকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
জে আই