• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

কক্সবাজারে ছিনতাইকারীদের সঙ্গে ‘গোলাগুলিতে’ ৭ পুলিশ আহত

দেশ টিভি ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৩, ১০:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজার সদরের দক্ষিণ মুহুরীপাড়ায় ছিনতাইকারীর সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন পরিদর্শকসহ পুলিশের সাত সদস্য। অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে চিহ্নিত তিন ছিনতাইকারীকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৪ আগস্ট) ভোরে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ার হেফাজত উদ্দিনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

বিকেল ৫টায় কক্সবাজার সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।

গ্রেপ্তাররা হলেন জসিম উদ্দিন সোহেল ওরফে সোহেল রানা (৩৫), আব্দুর রাজ্জাক ওরফে আজিজ (২৩) ও মোহাম্মদ এহেছান ওরফে লালু (২১)। এদের মধ্যে আহত সোহেল রানাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের ধরতে গিয়ে আহত পুলিশ সদস্যরা হলেন পরিদর্শক দুর্জয় বিশ্বাস, এস এম শাকিল হাসান, উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিকুল ইসলাম, মাসুম ফরহাদ, সৈয়দ সফিউল করিম, কনস্টেবল জাহাঙ্গীর আলম ও মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবার (২ আগস্ট) সকালে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও কক্সবাজার শহরের বাসিন্দা শেখ সামির ইসলাম বাড়ি ফিরছিলেন। ভোর ৬টায় শহরের কলাতলী মোড় থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে সার্কিট হাউজ সড়কের ম্যাজিস্ট্রেট কলোনির সামনে পৌঁছালে চারজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা সামির সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগ ও মালামালের ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নেন। এসময় সামির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় বুধবার (৩ আগস্ট) শেখ সামিরের মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। সেই সূত্র ধরে পুলিশ মাঠে নামে। শুক্রবার ভোরের দিকে কক্সবাজার সদরের ঝিলংজার দক্ষিণ মুহুরীপাড়ার জনৈক হেফাজত উদ্দিনের বাড়িতে ছিনতাইকারীরা অবস্থান করছেন খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ভবনের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে চিহ্নিত ছিনতাইকারী জসিম উদ্দিন ওরফে সোহেল রানাসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান।

পরে গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক এবং তিনটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহেল রানার হাতে ও পেটে গুলি লেগেছে। ছিনতাইকারীচক্রের গুলিতেই সোহেল আহত হন বলে দাবি এএসপি মিজানুরের।

গ্রেপ্তারদের স্বীকারোক্তির বরাতে এএসপি মিজান বলেন, তারা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য। এদের প্রধান জসিম উদ্দিন সোহেল ওরফে সোহেল রানা। তারা নানা কৌশলে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত।

সোহেল রানার বিরুদ্ধে ছিনতাইসহ নানা অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। অন্যরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে দুইটি মামলা করা হয়েছে।

জেবি

  • কক্সবাজার
  • পুলিশ
  • আহত
  • ছিনতােইকারী
  • গুলি
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
মাদরাসায় শিক্ষকতার আড়ালে আস্তানা গড়েন আরসা কমান্ডার
মাদরাসায় শিক্ষকতার আড়ালে আস্তানা গড়েন আরসা কমান্ডার
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।