দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্যের পরিচয় ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি নেওয়ার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক প্রতারণার উদ্দেশ্যে মো. আব্দুল মাজেদ মিয়ার নাম-ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে ব্যবহার করেন। এসব নথি ব্যবহার করে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ব্যাটালিয়ন আনসার পদে (রেজি নং-৩৩১৫৭) চাকরি নেন।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণের মাধ্যমে সরকারি রাজস্ব খাত থেকে বেতন-ভাতা বাবদ মোট ৩৭ লাখ ২২ হাজার ৪৬১ টাকা ৮৪ পয়সা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনায় একটি মামলা (নং-০৯, তারিখ: ১২ মে ২০২৫) দায়ের করা হয়।
মামলার প্রেক্ষিতে বুধবার তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জে আই