দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে একটি অবৈধ ঘোষিত ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে অকার্যকর করার পাশাপাশি প্রতিষ্ঠান মালিককে এক লাখ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শৌলপাড়া এলাকার মেসার্স হাওলাদার ব্রিকসে এ অভিযান চালায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, মেসার্স হাওলাদার ব্রিকস নামের ইটভাটাটির আইনি অনুমোদন না থাকায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপরেও নির্দেশ অমান্য করে ভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিলো। পরে মঙ্গলবার দুপুরে ভাটায় অভিযান পরিচালনা করে চিমনিটির একটি অংশ ভেঙে অকার্যকর ও এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামীতেও এ অভিযান পরিচালনা রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, আইন অনুযায়ী এই ইট ভাটাটি অবৈধ। আমরা তিন বছর আগে ভাটাটির কার্যক্রম বন্ধে নোটিশ প্রদান করি। হাইকোর্টে একটি রিট রয়েছে অবৈধ ইটভাটা বন্ধে। সেই নির্দেশ অনুযায়ী শৌলপাড়া এলাকার হাওলাদার ব্রিকস নামের ইটভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা বলেন, আইনে বলা আছে কোনো ইটভাটার এক কিলোমিটার অংশে প্রাথমিক বিদ্যালয় থাকলে ভাটাটি সরিয়ে নিতে হবে। কিন্তু হাওলাদার ব্রিকস নামের ইটভাটার আড়াইশো মিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকায় মালিককে একাধিকবার ভাটা সরিয়ে নেওয়ার কথা বললেও তারা ভাটাটি সরিয়ে নেয়নি। আমরা অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ১৮(২) ধারায় সর্বোচ্চ এক লক্ষ টাকা জরিমানা করে আদায় করেছি। এছাড়াও ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।
/অ