দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ ১২টি মামলার আসামি মোহাম্মদ মুরাদ হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি পারনান্দয়ালী শেখপাড়া এলাকার বাসিন্দা। নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
এসআই পলাশ ও এসআই মেহেদির নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে পৃথক আরেক অভিযানে শুভ দাস (২৩), মো. আরিয়ান রাফি রুহিন (২২) ও আল সাদিউল ইসলাম (২৩) নামে আরও তিনজনকে আটক করা হয়। মাগুরা সদর থানার নতুন বাজার সাহাপাড়া এলাকায় একটি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল, ৮৫ পিস ইয়াবা এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএস/