দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রী আয়শা খানমকে হত্যার দায়ে ১৯ বছর পর তার স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত অপর তিন আসামি শ্বশুর আব্দুল বারেক, শাশুড়ি ও ভাশুরকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সোলায়মান পলাতক ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।
স্পেশাল জজ আদালতের পিপি শাহজাহান কবির বলেন, গায়ের রং নিয়ে পারিবারিক কলহের জেরে ২০০৭ সালের ৫ মার্চ রাতে সোলায়মান তার স্ত্রী আয়শা খানমকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন।
হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে গালুটিয়া এলাকার একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। পরদিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ৬ মার্চ নিহতের মামা আদম আলী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।
পরে পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৬ সেপ্টেম্বর সোলায়মান, তার বাবা আব্দুল বারেক, মা ও ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত সোমবার এ রায় দেন।
জে আই