দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে সাড়ে ২৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রায় ৬৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জমির হলদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়ার রেজাউল মোল্লার মৎস্য আড়তে নেওয়া হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মাছটি ৬৬ হাজার ৬০০ টাকায় কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
চান্দু মোল্লা বলেন, পরে মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রবাসীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মাছটি ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পদ্মা নদীতে বড় আকারের মাছ ধরা পড়লেও এত বড় কাতল সচরাচর দেখা যায় না। মাছটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।
জে আই