দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদীতে নিরাপদ মহাসড়কের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে নিরাপদে চলাচলের নিশ্চয়তা, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ এবং স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং যুবদল নেতা এনামুল হকসহ অন্যরা।
বক্তারা বলেন, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যানবাহনের চাপায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ বা স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি।
তাদের দাবি, বিষয়টি প্রশাসনের নজরে আনতেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
বিক্ষোভকারীরা আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আলটিমেটাম দিয়ে বলেন, তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জে আই