দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূইয়া উপজেলায় একটি গরুর খামারে আগুন লেগে দুইটি গরু মারা গেছে এবং সাতটি গরু গুরুতর আহত হয়েছে। আহত গরুগুলো আশঙ্কাজনক অবস্থায় থাকায় পরে জবাই করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের হায়াতপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খামারের মালিক আনিসুল হক বলেন, আগুনে গরু ও খামারের অবকাঠামোর ক্ষয়ক্ষতি মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি জানান, আগুন লাগার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে এর আগেই খামারের বড় ধরনের ক্ষতি হয়ে যায়।
দাগনভূইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি নাশকতার কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জে আই