দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা এলাকায় বিদ্যুৎ সংযোগের তার চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার স্টিমারঘাট এলাকা থেকে কাজী আশফাকুজ্জামান জয় (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার জয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকার বাসিন্দা। তিনি মৃত কাজী আনিসুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে পৌর এলাকার বিভিন্ন বাসা-বাড়ি এবং বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগের তার কেটে নেওয়ার একাধিক ঘটনা ঘটে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তার কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় চুরির উপদ্রব কমাতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
জে আই