দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর শিপন বিশ্বাস (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মাছুমাবাদ দিঘির পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে তারাবো পৌরসভার বংশীনগর এলাকার বাসিন্দা শিপন বিশ্বাসকে মাছিমপুর এলাকায় সবুজ, ইমনসহ কয়েকজন অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর শিপনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাবার কাছে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। অপহরণের সময় শিপনকে মারধরের অভিযোগও রয়েছে।
ঘটনার পর শিপনের বাবা নিরন বিশ্বাস রূপগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে রাত ৮টার দিকে মাছুমাবাদ দিঘির পাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জে আই