দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।
সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, মো. হানিফ সরদার, উত্তম দাস, সহ-সাধারণ সম্পাদক আমিনা আক্তার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, কাজী আল-আমিন, সোলায়মান তুহিন, লিটন খান, এএস মামুন, তারেক মাহমুদ আলীসহ আরও অনেকে।
গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলালের সঞ্চালনায় বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, প্রেসক্লাব সভাপতিকে হুমকি দেওয়া ঘটনা তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বক্তারা অভিযোগ করেন, থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখনো হুমকিদাতাকে শনাক্ত করতে না পারায় তারা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
তারা দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিও জানান।
এমএস/