দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গৌরীপাড়া এলাকায় রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সাংবাদিক আল-আমিন বিন আমজাদ।
সমাবেশে বক্তব্য দেন ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলার আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী তাজমিলুর রহমান নয়ন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান, খনি বিরোধী আন্দোলনের নেতা এস এম নুরুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ এবং যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার সড়ক ও ড্রেনের বেহাল অবস্থার কারণে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি জানান তারা।
সমাবেশের শেষে জেড ফোর্সের নেতা রিয়াদ ফেরদৌস শামস আগামী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কারের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
জে আই