দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় লোকজ সংস্কৃতির অংশ হিসেবে লাঠিখেলা ও ঝাপাং খেলার মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। একই সঙ্গে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের ভায়না মোড় ও ঢাকা রোড প্রদক্ষিণ করে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।
পরে নোমানী ময়দানে দুই দিনব্যাপী বৈশাখী লোকজ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প ও বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে।
এ সময় নোমানী ময়দানে লাঠিখেলা ও ঝাপাং খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় দেখা যায়। ঢোলের তালে তালে লাঠিয়ালদের কৌশল প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়।
এমএস/