দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে চৈত্র সংক্রান্তি উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সুলতান মঞ্চে চৈত্র সংক্রান্তি উপলক্ষে লাঠি খেলা, অষ্টকগান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির।
আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। দর্শনার্থীরা বলেন, লাঠি খেলা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম মোবাইল ও চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। তারা আগামী প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে এ ধরনের আয়োজন বাড়ানোর দাবি জানান।
জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক বলেন, লাঠি খেলা ও অষ্টকগান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যা হারিয়ে যেতে বসেছে। এ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এমএস/