দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে একটি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে হুলারহাট এলাকায় অবস্থিত রাহি ব্রিকসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশের ক্ষতি রোধে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
অভিযানকালে একই উপজেলার আরেকটি প্রতিষ্ঠান মেসার্স অভি ব্রিকসকে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১), ৫(২) এবং ১৫(১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ ও ফারদীন মনীর অর্ণব।
এসময় পিরোজপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র ঢালী, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে যারা ইটভাটা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কে