দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর টেক্সটাইল মিল পিপিপি পদ্ধতিতে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
রোববার (১২ এপ্রিল) দিনাজপুর টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দিনাজপুরের মানুষের জন্য একসময় গর্বের প্রতীক ছিল দিনাজপুর টেক্সটাইল মিল। দীর্ঘদিন ধরে এটি বন্ধ আছে। নির্বাচনী ইশতেহারে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করা হয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ যেসব প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জুট মিল ও টেক্সটাইল মিলে অনেক জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। এগুলো প্রাইভেট সেক্টর কিংবা দেশি-বিদেশি ইনভেষ্টর এনে আমরা পুনরায় চালু করার চিন্তাভাবনা করেছি। এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল। সেই লক্ষে আজকে দিনাজপুরর টেক্সটাইল মিল আমরা পরিদর্শনে এসেছি।
তিনি আরও বলেন, মিলটি পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই দিনাজপুর টেক্সটাইল মিল আবারও কর্মচাঞ্চল্য ফিরে পাবে এবং এতে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
/অ