দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উপজেলার মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার একটি দল এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে মাছিমপুর গ্রামের কান্তিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাওন মিয়ার বাসায় তল্লাশি চালিয়ে এসব স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওন মিয়া (২২), মামুন মিয়া (২৮) ও লিটন মিয়া (২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই নাজিম উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
জে আই