দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে তিন মাসের শিশু সাদিয়া নুর তাবাসসুমকে (৩) হত্যা করার অভিযোগে তার মা আরিফা খাতুনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুটি সদর উপজেলার আড়ংগাছা গ্রামের চাঁন মিয়া মোল্যার কন্যা।
পুলিশের সঙ্গে নিহত শিশুর স্বজনরা জানায়, প্রায় দেড় বছর আগে আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের কন্যা আরিফা খাতুনকে আড়ংগাছা গ্রামের আবু রউফ মোল্যার ছেলে চাঁন মিয়া মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১৫ দিন আগে আরিফা খাতুন সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে খবর ছড়িয়ে পড়ে যে, তার মা গলায় গামছা প্যাঁচিয়ে শিশুটিকে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠিয়েছি। শিশুর মা আরিফা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জে আই