দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া দুই শিশুর একজন ইমাম (৫), তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে। অপরজন আবু সালেহ (৯), তার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে শেবাচিমে হামে আক্রান্ত মোট ৯১ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৮ জন।
চলতি বছরের ৮ এপ্রিল পর্যন্ত বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫১ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ভর্তি হয়েছে ৭২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে বিভাগজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপসর্গ দেখা দিলে দ্রুত রোগীকে আইসোলেশনে রেখে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুর জ্বর, সর্দি-কাশি বা শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করতে হবে।
জে আই